Sukumar Ray's original drawing for Foske Gelo from Abol Tabol

ফস্‌কে গেল · Foske Gelo

দেখ্‌ বাবাজি দেখ্‌বি নাকি দেখ্‌ রে খেলা দেখ্‌ চালাকি,
ভোজের বাজি ভেল্কি ফাঁকি পড়্ পড়্ পড়্ পড়্‌বি পাখি—ধপ্!
লাফ দিয়ে তাই তালটি ঠুকে তাক্‌ ক’রে যাই তীর ধনুকে,
ছাড়ব সটান উর্ধ্বমুখে হুশ ক’রে তোর লাগ্‌বে বুকে—খপ্!
গুড়্ গুড়্ গুড়্ গুড়িয়ে হামা খাপ্ পেতেছেন গোষ্ঠমামা,
এগিয়ে আছেন বাগিয়ে ধামা, এইবারে বাণ চিড়িয়া নামা—চট্!
ঐ যা! গেল ফস্কে ফেঁসে— হেঁই মামা তুই ক্ষেপ্‌লি শেষে?
ঘ্যাঁচ ক’রে তোর পাঁজর ঘেঁষে লাগ্‌ল কি বাণ ছট্‌কে এসে—ফট্?


A performance narrated as it happens, each stanza ending in the sound it makes. Watch the trick, watch the sleight of hand — fall, bird, fall, ধপ্. A leap, the bow drawn, the arrow released straight up to strike you in the chest, খপ্. Gostho-mama crawls up and waits with a basket ready, চট্. And there it goes, missed. Uncle — did the arrow come back and graze your ribs, ফট্?

Sukumar Ray wrote Foske Gelo for Abol Tabol, published in September 1923.